|
গাজীপুরে বিশ্ব ইজতেমায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই: জিএমপি কমিশনার নাজমুল
শাহাদত হোসেন
|
![]() গাজীপুরে বিশ্ব ইজতেমায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই: জিএমপি কমিশনার নাজমুল আজ (৩১ জানুয়ারি) শুক্রবার বিশ্ব ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান পুলিশ কন্ট্রোলরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। তিনি বলেন, ওনারা ওনাদের মতো মেজারমেন্ট করেছেন। তবে আমাদের পক্ষ থেকে দেশবিদেশের মুসল্লিদের কারো নিরাপত্তা ঘাটতি রাখা হয়নি। ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। অনেক গুজব ছড়াবে, এ বিষয়ে আমাদের সবার সজাগ থাকতে হবে। তিনি আরও জানান, এবার অনেক শান্তিপূর্ণ ভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ময়দানে এসেছেন বলেও জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
