ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মঠবাড়িয়ায় ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ ১ জন গ্রেফতার
রেজাউল ইসলাম, মঠবাড়িয়া
প্রকাশ: Friday, 31 January, 2025, 10:13 PM

মঠবাড়িয়ায় ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ ১ জন গ্রেফতার

মঠবাড়িয়ায় ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ ১ জন গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়ার ফরিদ হাওলাদার (২৭)কে ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ চট্টগ্রাম থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানা পুলিশ, ফরিদ হাওলাদার ৬নং ওয়ার্ড ছোট মাছুয়া গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা যায় যে, উপজেলার ছোট মাছুয়া গ্রামের নাসরিন সুলতানা ও সেলিম পঞ্চায়েত দম্পতির ঘরে বিগত ২৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এঘটনায় নাসরিন সুলতানা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর ২৪ ইং তারিখে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০৬ এর ধারা-৪৫৭/৩৮০। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন মামলাটি আমলে নিয়ে এস আই দিপংকর দাসকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই দিপংকর দাস সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন এবং সোর্সের মাধ্যমে সন্দেহ জনক ভাবে ঝুমা আক্তার (২৬) নামে একজনকে গ্রেফতার করে আদালতে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঝুমা আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে এসআই দীপঙ্কর চন্দ্র দাস এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মুরগির ফার্ম থেকে গত ২৯ জানুয়ারি আসামী মোহাম্মদ ফরিদ হাওলাদারকে গ্রেফতার করে তার কাছ থেকে ১০ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করে ফরিদকে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)২৫ ইং তারিখে আদালতে হাজির করলে আসামী বিজ্ঞ আদালতে চুরির দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামী ফরিদ হাওলাদারকে আদালত হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অ্যাডিশনাল এসপি (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন জানান, ভুক্তভোগী নাসরিন সুলতানা লিখিত অভিযোগে চুরি হওয়া স্বর্ণের পরিমাণ ২১ ভরি উল্লেখ করেন, আসামির কাছ থেকে ১০ ভরি ৬ আনা উদ্ধার করা হয়েছে এবং বাকী আসামিদের শনাক্ত করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status