|
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ২৯ এপ্রিল (বুধবার) হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চার মাসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০২ জন রোগী। তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, নতুন করে আরও ২০ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি—২০ জনের মধ্যে ১৫ জন শিশু এবং ৫ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
