ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
নরসিংদী পলাশের চরণগরদী গ্রামের ঐতিহ্যবাহী কাঠ কেওয়ারি ঘরের বাড়ির মালিক কে?
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:50 PM

নরসিংদী পলাশের চরণগরদী গ্রামের ঐতিহ্যবাহী কাঠ কেওয়ারি ঘরের বাড়ির মালিক কে?

নরসিংদী পলাশের চরণগরদী গ্রামের ঐতিহ্যবাহী কাঠ কেওয়ারি ঘরের বাড়ির মালিক কে?

আপনারা অনেকেই সেই প্রশ্নের উত্তর জানতে যাচ্ছেন বা জানার আগ্রহ থাকতে পারে ,সেই কারণেই বলছি! আমার যদি ভুল না হয়, এই বাড়িটি হচ্ছে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী পলাশের চরণগরদী গ্রামের কৃতি সন্তান ,নরসিংদী পলাশের ৫ বারের এমপি, ও ৩ বারের মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ বর্তমান বিএনপি  সরকারের স্বনামধন্য, প্রভাবশালী, প্রথিতযসা এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান মহোদয়ের পৈত্রিক বাড়ি এটি।

ডক্টর আব্দুল  মঈন খান সাহেবের পিতা আব্দুল মোমেন খানও তৎকালীন শহীদ জিয়াউর রহমান সরকারের আমলে মন্ত্রী ছিলেন, মরহুম মোমেন খান সাহেব বিভিন্ন উন্নয়নের মাধ্যমে নরসিংদী কে মহাকুমা থেকে নরসিংদী জেলায় রূপান্তরিত করেছেন। একই বাড়ি থেকে পিতা পুত্র এমপি মন্ত্রী হওয়ার পর দেশও দেশের মানুষের কল্যাণে বাড়িঘর ও রাস্তাঘাটের অফিস আদালতের  অবকাঠামোগত ,রাজনৈতিক ,অর্থনৈতিক, সামাজিক, ইত্যাদি যাবতীয় উন্নতির মাধ্যমে দেশের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ঐতিহ্যবাহী খান বাড়ির  এই কাঠকেওয়াড়ী এই সুন্দর ঘরটি'র।

অনেকে বলছেন যে, ডক্টর মঈন খান সার ইচ্ছা করলে গ্রামের পৈতৃক ভিটা বাড়িতে বহু টাকা পয়সা খরচ করে একটি সুন্দর কারুকার্য বেষ্টিত ইট পাথরের বহুতলা বিশিষ্ট পাকা বাড়ি নির্মাণ করতে পারতেন। কিন্তু তা তিনি করেননি। কারণ : তিনি গ্রামের স্মৃতি ধরে রাখার জন্য ডক্টর মঈন খান স্যার এখনো কাঠকেওয়াড়ী  ঘরটি দৃশ্যমান রেখেছেন।

ডক্টর মঈন খান স্যার একজন সত্যবাদী স্বচ্ছ ,পরিচ্ছন্ন, রাজনীতিবিদ তিনি অন্যায় ভাবে ,অবৈধ পথে কোন টাকা পয়সা রোজগার করেন না, সাদামাটা জীবনযাপন করেন এবং তিনি গ্রামের সাধারণ মানুষের সাথে মিশে গ্রামের স্মৃতি কে ধরে রাখতে চান। যার কারণে তিনি পুরনো  যোগের সেই পুরনো কাঠের তৈরি কারুকার্য বিশিষ্ট কাঠ কেওয়ারী বাড়ির স্মৃতি এখনো মনে প্রাণে বুকে ধারণ করে বাস্তবেও দৃশ্যমান রেখেছেন । 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status