ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Tuesday, 25 August, 2026, 8:33 PM

সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন

সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় কিশোরীদের অংশগ্রহণে “বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন” আয়োজন করা হয়। মঙ্গলবার ২৫ আগস্ট দুপুরে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে  প্রায় শতাধিক ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক  সেশন করা হয়।

সেশনটিতে কিশোরীদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মাসিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার ও সুষম খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্ট, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত স্বাস্থ্য সচেতনতামূলক সেশনে *সেনাবাহিনীর ডা:ক্যাপ্টেন লাবনী জামান* কিশোরীদের উদ্দেশ্যে ক্লাস নেন এবং মাসিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় কিশোরীদের মাসিক চলাকালীন স্বাস্থ্যসম্মত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এ সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

সেশনটিতে কিশোরীদের মানসিক চাপ, উদ্বেগ ও বিভিন্ন ধরনের মানসিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং প্রয়োজনের সময় পরিবার, শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তির সহযোগিতা নেওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status