|
খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ বেলাল হোসেন রনি আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ বেলাল হোসেন রনি আটক বুধবার (২৬ আগস্ট ২৬) খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর থানাধীন কদমতলী এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মঙ্গল মিয়ার ছেলে বেলাল হোসেন রনিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক বেলাল হোসেন রনির বিরুদ্ধে মাদক সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
