|
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
নতুন সময় ডেস্ক
|
![]() বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস? এমন ভয়াবহ দুর্যোগে নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। সঙ্গে রয়েছে তার নতুন সিনেমা ‘শিকার’-এর টিম। গত বেশ কিছুদিন ধরে তারা সেখানে শুটিং করছেন। তবে এই বিপর্যয়ের মুখে পড়তে হয়নি অপু ও তার দলবলকে। খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অপু বলেন, “নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।” সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বলেন, “সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।” শুধু অপু বিশ্বাসই নন, বাংলাদেশি সংগীতশিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ডের সদস্যরাও রয়েছেন নেপালে। তারাও এক ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন, নিরাপদ ও সুস্থ-স্বাভাবিক রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
