ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পঞ্চগড়ে যথাযোগ্য মমর্যাদায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 11:58 AM

পঞ্চগড়ে যথাযোগ্য মমর্যাদায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পঞ্চগড়ে যথাযোগ্য মমর্যাদায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।  প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথা ২৯ এপ্রিল /২৬ তারিখ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।  

২৯ এপ্রিল ২০২৬ বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর,  পঞ্চগড়ের আয়োজনে ও জেলা প্রশাসন,  পঞ্চগড়ের সহযোগীতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়, প্রাণ প্রকৃতি বিষয়ক সামাজিক উন্নয়ন সংস্থা "কারিগর",  ইএসডিও, বিডিক্লিন সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সংগঠক, ও কর্মীরা উপস্থিত ছিলেন।  

র্যালী শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে    আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দসচেতনতা দিবসের কার্যক্রম ও বিষয়বস্তু ব্যাখ্যা করেন। এরপর আলোচনা সভায় মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব পরিকল্পনা উপস্থাপন করেন।  

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ, পঞ্চগড় এর প্রতিনিধি ফরহাদ হোসেন, সিভিল সার্জন পঞ্চগড়ের প্রতিনিধি ডা জান্নাতুন ফেরদৌস নিতু,  বাংলাদেশ পরিবেশ আন্দোলন,  (বাপার) পঞ্চগড় এর সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল,  কারিগরের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিডিক্লিন, পঞ্চগড়ের কর্মী সোহানা তুবা।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status