|
রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ। মাসিক সভায় পুরো উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বক্তারা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং নির্মূলসহ সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক অপরাধ দমনে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
