|
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকারে গুরুত্ব দিলেন দোহার ইউএনও
শহীদুল ইসলাম শরীফ
|
![]() বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকারে গুরুত্ব দিলেন দোহার ইউএনও পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন। এ সময় তিনি শিক্ষকদের যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ রক্ষা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের ওপর তাগিদ দেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকারের বিষয়টি তুলে ধরে মো. মাঈদুল ইসলাম বলেন, “প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার এবং সমাজে সবার স্নেহে বেড়ে ওঠার পূর্ণ অধিকার রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ হওয়া উচিত মায়ের স্নেহের মতো কোমল এবং বাবার ছায়ার মতো নির্মল। কোমলমতি শিক্ষার্থীদের আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে পাঠদান করা সম্ভব হলেই তারা প্রকৃত জ্ঞানার্জন করতে পারবে।” শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং মাঠপর্যায়ে শিক্ষার বাস্তব চিত্র তুলে ধরে তিনি আরও জানান, শিক্ষার মান বজায় রাখতে এবং সঠিক শিক্ষাদান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই পরিদর্শন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
