|
এরুলিয়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, ২০ দিন পর র্যাবের হাতে চালক
নতুন সময় প্রতিনিধি
|
![]() এরুলিয়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, ২০ দিন পর র্যাবের হাতে চালক মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর মোট সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন। দুর্ঘটনার পরপরই বাসচালক নেছারুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। র্যাব জানায়, ঘটনার পর থেকেই পলাতক চালককে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। সাত প্রাণহানির সেই মর্মান্তিক ঘটনায় পলাতক চালক গ্রেপ্তার হওয়ায় এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে জানিয়েছে র্যাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
