|
আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপপরিচালক এএসএম আজিম উদ্দিন ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আনসার ব্যাটালিয়ন পরিচালক মোল্যা আবু সাইদ। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও উল্লেখ করেন, এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী যুব সদস্যরা নেতৃত্ব বিকাশ, দলগত কার্যক্রম পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা, আত্মরক্ষামূলক কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজসেবামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে। ১০০ জন সদস্যদের প্রশিক্ষণ কোর্সটি ২৮ দিনব্যাপী পরিচালিত হবে, প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
