|
হজ পালনে সৌদি আরবে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু
কাজী শামীম
|
![]() হজ পালনে সৌদি আরবে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু নিহতদের মধ্যে রয়েছেন জয়পুরহাটের মো. নঈম উদ্দীন মন্ডল (৭৫) পাসপোর্ট নাম্বার- A02906402, কোতোয়ালী, রংপুরের মো. শামসুল আলম (৬৩) পাসপোর্ট নম্বর : A20405444, টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) পাসপোর্ট নম্বর : A20405444, বিরামপুর, দিনাজপুরের, মো. খলিলুর রহমান (৬৪) পাসপোর্ট নাম্বার - A16071153, পাগলা, ময়মনসিংহ, মো. সেরাজুল হক (৬৬) পাসপোর্ট নম্বর : A20577875, মাদারগঞ্জ, জামালপুরের মো. আবদুল হাই (৬১) পাসপোর্ট নাম্বার- A19891522, এবং শ্রীবরদী, শেরপুরের, মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮) পাসপোর্ট নম্বর : A20806621। ধর্মীয় কর্তব্য পালনের জন্য সৌদি আরবে অবস্থানকালে তারা বিভিন্ন সময়ে মারা যান। বেশিরভাগের মৃত্যু বার্ধক্যজনিত জটিলতা, হৃদরোগ বা স্ট্রোকের কারণে হয়েছে বলে জানা গেছে। হজ মৌসুমে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে যান। আবহাওয়া, শারীরিক পরিশ্রম ও বয়সজনিত কারণে অনেক হাজি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে চলা, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ হজ মিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নে সহায়তা করছে বলে জানা গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
