|
মেয়ের চোখে শক্তিশালী নারী হতে চান কেটি
নতুন সময় ডেস্ক
|
![]() মেয়ের চোখে শক্তিশালী নারী হতে চান কেটি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশের উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোফোন হাত নিয়েই ওয়ান্ডার গেয়ে ঝড় তোলেন কেটি পেরি। সিলভার গাউনে কেটি পেরির পারফরম্যান্স ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠান শেষ হতেই দৌড়ে গিয়ে ট্রুডোকে জড়িয়ে ধরেন। মাঠেই চুম্বন করেন এই প্রেমিকযুগল। এবারই প্রথম তাঁদের প্রকাশ্যে চুমু খেতে দেখা গেল। পরে হাতে হাত রেখে ম্যাচ উপভোগ করেন দুজন। বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে তিনি পপ তারকা। কিন্তু কেটি পেরির কাছে এখন সবচেয়ে প্রিয় পরিচয় সম্ভবত মা। পাঁচ বছর বয়সী কন্যা ডেইজি ডাভকে বড় করে তোলার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন এই গায়িকা। তাঁর বিশ্বাস, সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবা-মায়ের আত্মবিশ্বাসী জীবনযাপন। ট্রাইবেকা উৎসবে কনসার্ট সিনেমার প্রিমিয়ারে মাতৃত্ব, ক্যারিয়ার এবং মেয়েকে নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি। ![]() যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ শুরুর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইছেন মার্কিন গায়িকা কেটি পেরি। ছবি: এএফপি গায়িকা বলেন, তাঁর লাইফটাইমস ট্যুর–এ কন্যা ডেইজিকে সঙ্গে নেওয়া তাঁর জন্য সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতাগুলোর একটি ছিল। তিনি বলেন, মেয়েকে কর্মস্থলে নিয়ে যেতে পারাটা সব সময়ই অসাধারণ। একজন মা যখন নিজের প্রকৃত সত্তা নিয়ে বাঁচতে পারেন, তখন সেটাই সন্তানের জন্য সবচেয়ে ভালো উদাহরণ হয়ে ওঠে। তিনি আরও বলেন, আমি শুধু চাই আমার মেয়ে একজন শক্তিশালী নারী হিসেবে আমাকে দেখুক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
