|
নোরার হৃদয়ে শুধুই মরক্কো
নতুন সময় ডেস্ক
|
![]() নোরার হৃদয়ে শুধুই মরক্কো ![]() নোরা ফাতেহি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নোরা বলেন, এটাই সেই সময়, যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেশগুলো নিজেদের প্রতিভা নিয়ে কেন্দ্রবিন্দুতে আসে। ফুটবল ও সংগীত সব সময়ই একসঙ্গে চলে। আমি এই মঞ্চকে ব্যবহার করতে চেয়েছি প্রতিনিধিত্ব, বহু সাংস্কৃতিক শিল্পচর্চা এবং নিজের গল্প বলার জন্য। ![]() নোরার কেরামতিই কি মরক্কোর লাকি চার্ম? দেখুন এই মরোক্কান সুন্দরীর যত স্পোর্টি লুক টরন্টো থেকে বলিউড, তারপর বিশ্বমঞ্চ কানাডার টরন্টোতে জন্ম নেওয়া মরক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি ২২ বছর বয়সে ভারত যান অভিনয় ও নাচের ক্যারিয়ার গড়তে। শুরুটা সহজ ছিল না। ভাষা, সংস্কৃতি ও প্রতিযোগিতার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। দিলবার, ও সাকি সাকি, নাচ মেরি রানি কিংবা মানিকে—একের পর এক জনপ্রিয় গানের মাধ্যমে নোরা ভারতের অন্যতম আলোচিত পারফরমার হয়ে ওঠেন। ![]() নোরার কেরামতিই কি মরক্কোর লাকি চার্ম? দেখুন এই মরোক্কান সুন্দরীর যত স্পোর্টি লুক বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে নিজের জন্মশহরে পারফর্ম করতে যাওয়াকে নোরা বর্ণনা করেছেন অবাস্তব অভিজ্ঞতা হিসেবে। এটা অনুপ্রেরণার গল্প। এটা এমন একজন মানুষের গল্প, যে স্বপ্ন দেখার সাহস করেছিল। আমি চাই, মানুষ আমার যাত্রা দেখে অনুপ্রাণিত হোক এবং নিজের স্বপ্ন পূরণে সাহসী হয়ে উঠুক, বলেন তিনি। ![]() নোরার কেরামতিই কি মরক্কোর লাকি চার্ম? দেখুন এই মরোক্কান সুন্দরীর যত স্পোর্টি লুক সির সির: মরক্কোর গ্যালারি থেকে বিশ্বমঞ্চে সির সির গানটি তৈরি করেছেন ফরাসি-আইভরিয়ান সংগীতশিল্পী ভেজেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক সঞ্জয় দেব। গানটিতে মরক্কোর দারিজা ভাষা, আরবি, ফরাসি ও ইংরেজির মিশ্রণ রয়েছে। নোরার মতে, এই বহুভাষিক বিন্যাসই বিশ্বকাপের প্রকৃত চেতনাকে তুলে ধরে। গানের ভিডিও ধারণ করা হয়েছে মরক্কোর রাস্তায়। সেখানে দেখানো হয়েছে, কীভাবে পাড়ার মাঠে ফুটবল খেলা ছোট্ট শিশুরা একসময় বিশ্বমঞ্চে পৌঁছে যায়। নোরা বলেন, ফুটবলেরও একটা যাত্রা আছে। যেমনটা একজন শিল্পীর থাকে, তেমনটাই এই গানের সঙ্গে যুক্ত প্রত্যেক শিল্পীরও রয়েছে। কাতার থেকে কানাডা নোরার জন্য এটি প্রথম বিশ্বকাপ নয়। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন তিনি। তবে এবারের অভিজ্ঞতাকে আরও বিশেষ মনে করছেন। কারণ, এবার নোরা শুধু একজন পারফরমার নন; বরং বিশ্বকাপের অফিশিয়াল সাউন্ডট্র্যাকের অংশ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি দীর্ঘদিন ধরে মহড়া, কস্টিউম ফিটিং এবং মঞ্চ প্রস্তুতিতে সময় দিয়েছেন। হৃদয়ে মরক্কো বিশ্বকাপে কোন দলকে সমর্থন করবেন—এ প্রশ্নে নোরার উত্তর পরিষ্কার। তাঁর সমর্থন থাকবে মরক্কোর প্রতি। ২০২২ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কোকে নিয়ে তিনি আশাবাদী। প্রথম ম্যাচেই ব্রাজিলের সঙ্গে মরক্কোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। নোরার ভাষায়, তারা শুধু আফ্রিকার প্রতিনিধি নয়, এমন একটি দল, যারা অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করে এখানে পৌঁছেছে। আমার বিশ্বাস, এই বিশ্বকাপে মরক্কো অসাধারণ কিছু করতে পারে। ![]() নোরা ফাতেহি। ছবি: ইনস্টাগ্রাম থেকে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু
আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
