ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 15 June, 2026, 6:33 PM

২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক

২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক

বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে বর্তমানে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত রয়েছেন প্রায় ২৫ লাখ ৩০ হাজার মানুষ। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের কারণে গাজীপুর দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সোমবার (১৫ জুন) গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪: ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক শুমারির পরিধি আরও বিস্তৃত করতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লার ছোট দোকান এবং অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদেরও শুমারির আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে শুমারির গুরুত্ব তুলে ধরতে সহজ ও বোধগম্য ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত এবং বিপুল শিল্প প্রতিষ্ঠানের কারণে গাজীপুর আজ বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ভূমিকা পালন করছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।

এছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারির তথ্য-উপাত্ত ভবিষ্যতে গাজীপুরসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status