|
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক ।৬ মাসের কারাদণ্ড
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
|
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক ।৬ মাসের কারাদণ্ড সোমবার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে অবস্থিত ‘মানবস্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান পরিচালনা করা হয় । জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। তার কোন বৈধ কাগজপত্র নেই। এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। অভিযোগে উল্লেখ করা হয়, ওষুধ সেবনের মাত্র দুই দিনের মধ্যে তন্ময় সরদারের শরীর, মুখমণ্ডল ও হাত-পা মারাত্মকভাবে ফুলে যায়। পেটের ব্যথা আরও বেড়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, উচ্চমাত্রার ব্যথানাশক ওষুধ (NSAID) সেবনের কারণে তিনি তীব্র কিডনি জটিলতা এবং স্ক্রোটাল সোয়েলিং (Scrotal Swelling)-এ আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হয়ে তন্ময় সরদার অনুসন্ধান করে জানতে পারেন, ইয়াসিন আলী কোনো এমবিবিএস পাস করা চিকিৎসক নন। অভিযোগ রয়েছে, তিনি ডিপ্লোমা (DMF) ডিগ্রিধারী হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অনুসন্ধানে আরও জানা যায়, ইয়াসিন আলী যে বিএমডিসি নিবন্ধন নম্বর (ডি-১৩১৯৮) ব্যবহার করছিলেন, সেটি প্রকৃতপক্ষে ডাঃ এ. জেড. এম. ফখরুল ইসলাম নামে একজন নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকের নামে ইস্যুকৃত। বিষয়টি জানার পর গত মে মাসে তন্ময় সরদার অভিযুক্তের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন । হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র জমা দেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিষয়টি তদন্ত করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ইয়াসিন আলী (পলাশ)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২৯(১) ধারা অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ও বৈধ নিবন্ধন ছাড়া নামের আগে ‘ডাঃ’ পদবি ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ীও অননুমোদিত ব্যক্তির ‘ডাক্তার’ পরিচয় ব্যবহার নিষিদ্ধ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু
আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
বিশ্বকাপ উন্মাদনায় ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ ক্যাম্পেইন চালু করল অপো
