|
সেদিন কী ঘটেছিল কামরাঙ্গীরচরে, জানালেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
|
![]() সেদিন কী ঘটেছিল কামরাঙ্গীরচরে, জানালেন অপু বিশ্বাস বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচারণা শুরুর পর স্থানীয় মুসল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।’ মেহজাবীন, পরীমণির পর রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাস বাধার মুখে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই শোবিজাঙ্গনের জন্য এটিকে অশনি সংকেত বলেও দাবি করেন। এই ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমণির পর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।’ তবে পুরো বিষয়টি নিয়েই শুরু থেকে নীরব ভূমিকায় ছিলেন অপু বিশ্বাস। অবশেষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। কামরাঙ্গীরচরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মালিকপক্ষ থেকে যোগাযোগ করে বললো, আপু টাইম শেষ। আপনি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিন।’ কিন্তু কেন? অপু বললেন, ‘তাদের ইলেকট্রিসিটি সমস্যা ছিল। আমি তো এর আগেও একটা ওপেনিংয়ের অনুষ্ঠানে গিয়েছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
