ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 10:41 AM

কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ?

কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ?

নাটক ও ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত পছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ফারিণ জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করতেন, আর তার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি ও পারফিউম। তার ভাষায়, “সত্যি বলতে, তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।”

ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে পরিচয় ঘটে তার। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের লুকে নিজেকে উপস্থাপন করলেও, নিজের পছন্দের জায়গাটি পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। ফারিণ বলেন, “ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে। তবে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।”

ব্যক্তিগত জীবনে ঘোরাঘুরি কিংবা ভ্রমণের সময়েও ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন তিনি।

তবে কাজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলেও উল্লেখ করেছেন ফারিণ। তার মতে, ইন্ডাস্ট্রিতে সবসময় নিখুঁত দেখানোর একটি অদৃশ্য চাপ কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে, যা অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

এই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ফারিণ বলেন, “এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব।”

তিনি আরও ইঙ্গিত দেন, বিষয়টি শুধু মেকআপ নয়; বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status