|
দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মাদ সালমান দা.বা.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আজিজুদ্দীন দা.বা. এবং হযরত মাওলানা মুহাম্মাদ সিদ্দিকী (হাফেজ জাহিদী) দা.বা.। মউ মাদ্রাসার মুফতি মামুনুর রশিদ, ঝানঝাইল মাদ্রাসার মুফতি হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন হযরত মাওলানা জিয়াউদ্দীন দা.বা.। এসময়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল হক দা.বা.। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন হযরত মাওলানা আব্দুর রব দা.বা.। দিনব্যাপী এ কনফারেন্সে হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. এর বর্ণাঢ্য কর্মজীবন, ইসলামী চিন্তাধারা, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং মুসলিম উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. ছিলেন ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার ও দ্বীনি জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিয়ে সমাজে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও মানবিক চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। কনফারেন্সে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন ঘিরে বিরিশিরিতে আগত ধর্মপ্রাণ ও সকল শ্রেনী পেশার মানুষের কাছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
