ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনা, উপহার ৫০ হাজার টাকা
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 29 August, 2026, 9:33 PM

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনা, উপহার ৫০ হাজার টাকা

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনা, উপহার ৫০ হাজার টাকা

আন্তর্জাতিক কোরআন হিফজ ও তেলাওয়াত প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় হাফেজ জাকারিয়ার অসাধারণ সাফল্য বাউফল ও বাংলাদেশের জন্য গর্বের। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে তার এ অর্জন প্রমাণ করে, যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে।

তিনি বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষ্যতে আরও বড় অর্জনে ভূমিকা রাখতে পারবে।

পরে হাফেজ জাকারিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান।

এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status