|
ছেলের জন্মদিনে ঋতুপর্ণা সেনগুপ্তের আবেগঘন বার্তা
নতুন সময় ডেস্ক
|
![]() ছেলের জন্মদিনে ঋতুপর্ণা সেনগুপ্তের আবেগঘন বার্তা বিদেশেই বেশিরভাগ সময় থাকেন অঙ্কন। ফলে প্রতিটা জন্মদিনেই যে ছেলেকে কাছে পাওয়া হয়, এমনটা নয়। তবু যখনই সময় পান মা যেমন ছুটে যান সিঙ্গাপুরে পরিবারের কাছে, তেমনই ছেলেমেয়েরাও চলে আসে মায়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে। তবে দেখতে দেখতে ছোট্ট ছেলেটার বড় হয়ে যাওয়া মা হিসাবে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে এক মিশ্র অনুভূতি। অঙ্কনের সঙ্গে সুন্দর সময়ের একগুচ্ছ ছবি ভাগ করে ঋতুপর্ণা লিখেছেন, ‘তখন আর এখন। আমার ছোট্ট ছেলেটা বড় হয়ে গিয়েছে। শুভ জন্মদিন সোনা। তুমি যেন মানুষের মন ছুঁয়ে যেতে পারো। তোমার কঠোর পরিশ্রম, আনুগত্য আর আন্তরিকতা দিয়ে নিজের স্বপ্নগুলোকে সত্যি করো। দয়ালু হও। আশীর্বাদ পাও সকলের। আর চিরকাল সুখী ও সুস্থ থেকো। তোমায় খুব ভালোবাসি।’ ঠিক এক বছর আগে ২০২৫ সালে অঙ্কনের জন্মদিনের দিনেই মুক্তি পেয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনীত সিনেমা ‘বেলা’। ছেলের জন্মদিন উপলক্ষে সে দিন নিজেই রেঁধেছিলেন বিশেষ পদ ‘ডিমের কাটলেট’। ছোটবেলার সেই ‘দুরন্ত’ অঙ্কনকে এখনও ভীষণ মিস করেন ঋতুপর্ণা। একরত্তির পিছনে দৌড়াতে দৌড়াতে সেই সময়ে হাঁফিয়ে যেতেন মা। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই সমীকরণ। জীবনের বহু পরিস্থিতিতে এখন মায়ের পাশেই ঢাল হয়ে দাঁড়ান পুত্র অঙ্কন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
