|
মাইকেলের স্মৃতিতে সাফার আবেগ
নতুন সময় ডেস্ক
|
![]() মাইকেলের স্মৃতিতে সাফার আবেগ অভিনেত্রী বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর মধ্যে তাকে ‘হলিউড ওয়াক অব ফেম’-এ দেখা গেছে। সেখানে গিয়ে নিজের প্রিয় তারকার স্মৃতিতে আবেগাপ্লুত হলেন অভিনেত্রী। সেখানে অনেক তারকার নাম চোখে পড়লেও তার অপেক্ষা ছিল বিশেষ একজনের জন্য। তিনি পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। প্রিয় এই শিল্পীর নাম খুঁজতেই যেন পুরো জায়গাটি ঘুরে দেখছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। মুখে ছিল উচ্ছ্বাস আর চোখে-মুখে ধরা পড়েছে বিশেষ মুহূর্তের আনন্দ। আশফাক বিপুলের নির্মিত এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে পথচলা শুরু করেন সাফা। বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পেলেও অভিনয়েই ধীরে ধীরে নিজের জায়গা করে নেন তিনি। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার যাত্রা শুরু হয়। এরপর নিয়মিত নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ওয়েব দুনিয়ায়ও রয়েছে তার সরব উপস্থিতি। ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘উষ্ণের আত্মহত্যা’ ও ‘বাঘবন্দি’ এবং অনম বিশ্বাসের ‘গণকেইস’-এ অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও নিয়মিত কাজ করছেন সাফা কবির। ইমরানের ‘আমার কাছে তুমি অন্যরকম’ এবং প্রীতম হাসানের ‘খোকা’ গানেও মডেল হিসেবে দেখা গেছে তাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
