|
পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
|
![]() পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের সংঘর্ষ শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকের এ ঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির। তিনি বলেন, “ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।” জামায়াত ও বিএনপিপন্থিদের দ্বন্দ্ব প্রসঙ্গে ওসি বলেন, “সেখানে একটি পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলাটা বিহারি-বিহারিদের; পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়।” তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ভাষ্য ওসির। পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, এমন প্রশ্নে ওসি হাসান বলেন, “তাদের মধ্যে ঢিল মারামারি হয়েছে, কেউ আহত হয়েছে কি না—তথ্যটি আমাদের কাছে এখনো আসেনি।” এ অবস্থায় ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
