ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
শুটিং থেকে ফেরার পথে তাসনুভা তিশার গাড়িতে ধাক্কা, যা জানালেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 August, 2026, 11:26 AM

শুটিং থেকে ফেরার পথে তাসনুভা তিশার গাড়িতে ধাক্কা, যা জানালেন অভিনেত্রী

শুটিং থেকে ফেরার পথে তাসনুভা তিশার গাড়িতে ধাক্কা, যা জানালেন অভিনেত্রী

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে এ দুর্ঘটনার খবর দেন তিনি নিজেই।

তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন। ভৈরবে টোল প্লাজার কাছে একটি পিকআপের সঙ্গে তাকে বহন করা গাড়িটির সংঘর্ষ হয়।

লাইভে তিশা বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।

তিশা জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।

গাড়ির ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status