|
পত্নীতলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার থানা সূত্রে জানা যায়,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১।মো.সিরাজুল ইসলাম (৪০) পিতা- মৃত এরফান আলী, ২।মোছা.ডলি খাতুন (৩৫) স্বামী- মো.সিরাজুল ইসলাম, উভয় গ্রাম: দেওয়ালকুড়ি উপজেলা: পত্নীতলা, জেলা- নওগাঁদ্বয়কে তাদের নিজ বাড়ি হতে আটক করে তাদের হেফাজত হতে ৮ শ ১৭ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে জানা যায় তারা বেশ কিছুদিন যাবৎ মাদক কারবাড়ি করে আসছিল। অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক জানান,আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
