ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র এবার পাকিস্তানি পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 February, 2025, 10:48 AM

তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র এবার পাকিস্তানি পুলিশ

তৃতীয় বিয়ে করছেন রাখি, পাত্র এবার পাকিস্তানি পুলিশ

বারবার বিতর্কিত পদক্ষেপ নিয়ে সংবাদ শিরোনামে থাকার জন্য পরিচিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও দুটি বিয়ে করেছিলেন রাখি। শেষবার বিয়ের জন্য তিনি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। কিন্তু সংসার টেকাতে পারেননি।

এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন রাখি। পাত্র হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানের এক পুলিশকে
রাখির হবু স্বামীর নাম দোদি খান। তিনি পুলিশে চাকরির পাশাপাশি একজন অভিনেতাও। পাকিস্তানে গিয়ে একাধিক বিয়ের প্রস্তাব পেলেও রাখি সেখান থেকে বেছে নেন দোদিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাখি জানিয়েছেন পাকিস্তানে তাদের বিয়ে হবে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের পরবর্তী প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডস। সংসার পাতবেন দুবাইয়ে

রাখির প্রথম এবং দ্বিতীয় বিয়ের পর অনেক জলঘোলা হয়। প্রথমবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন রাখি। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। দ্বিতীয়বার তিনি উঠতি অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। সেই সম্পর্কও নানা ঝামেলায় জড়িয়ে শেষমেষ থানা পর্যন্ত গড়ায় সম্পর্কের জটিলতা। বাধ্য হয়ে সেই সংসারকেও গুডবাই বলে দেন।

এবার তৃতীয় বিয়ের খবরে আলোচনায় আছেন রাখি সাওয়ান্ত। দেখা যাক দাম্পত্য জীবনের সুখের দেখা পান কি না এই বিতর্কিত তারকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status