ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আদমদীঘিতে পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 9:06 PM

আদমদীঘিতে পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

আদমদীঘিতে পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শফিকুল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে আদমদীঘি রেল স্টেশনের পশ্চিমে মণ্ডবপুর গ্রামের একটি পুকুরের পানি থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মণ্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের লিজ নেওয়া ওই পুকুরের পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল। তিনি প্রতিদিনের মতো রাতেও পুকুর পাহারা দিচ্ছিলেন। আজ সকালে তাকে ফোনে না পেয়ে মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ পুকুরে গিয়ে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, শফিকুলকে কয়েকদিন আগে একজন পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে কিছুটা অসুস্থ ছিলেন। শুনেছিলাম সে গরীব। তাই অসুস্থ থাকা স্বত্ত্বেও কাজটি দিয়েছিলাম তাঁকে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি-খুন তা, রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status