ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
বেতবুনিয়া থেকে চিহ্নিত মানব পাচারকারীর সদস্য ও অপহরণকারী গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 7:30 PM

বেতবুনিয়া থেকে চিহ্নিত মানব পাচারকারীর সদস্য ও অপহরণকারী গ্রেফতার

বেতবুনিয়া থেকে চিহ্নিত মানব পাচারকারীর সদস্য ও অপহরণকারী গ্রেফতার

বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণের দায়ের করা মামলার পরোয়ানা ভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বেতবুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ সজিব উদ্দিন। সে কাউখালীর বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড় গ্রামের ৮নং ওয়ার্ডের মোঃ নসু মিয়ার ছেলে।

কাউখালী থানার এসআই নিঃ জিন্নাত খান ও এএসআই নিঃ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বেতবুনিয়া চাইঞোরুই বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযুক্ত মোঃ সজিব সিআর ৭৫/২৬ মামলার পরোয়ানা ভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও নারী পাচারের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবী আটককৃত সজিব বেতবুনিয়ার চিহ্নিত মানব পাচারকারী দলের সদস্য।তার বিরুদ্ধে পূর্বেও বিদেশে চাকুরীর প্রলোভন দেখিয়ে নারীদের সাথে অনৈতিক কর্মকান্ড ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।

আইনী পক্রিয়া শেষে আটক পাচারকারী সদস্য সজিবকে আদালতে প্রেরণ করেছে কাউখালী থানা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status