ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরের মধ্যেই দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড: আহমেদ সোহেল মনজুর এমপি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 1:17 PM

ডিসেম্বরের মধ্যেই দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড: আহমেদ সোহেল মনজুর এমপি

ডিসেম্বরের মধ্যেই দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড: আহমেদ সোহেল মনজুর এমপি

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি এবং অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা  হয়েছে। কাউখালী উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর।

​উপজেলা বিএনপি সভাপতি জনাব এস. এম. আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব এইচ. এম. দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “কোনো প্রকার অপপ্রচারে কেউ কান দেবেন না। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের অধিকাংশ উপজেলায় ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে যাবে। এছাড়া  দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে সরকারের সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।”

​এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য শপথ বাক্য পাঠ করান। তিনি অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আগামী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

​আলোচনা সভা শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত  ৩৩ টি দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ৫টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি উপজেল প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে  শেষ হয়। এ সময় হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status