ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 9:09 PM

কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  প্যানেল চেয়ারম্যান পদ বাতিলের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৪ নং চিড়াপারা ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত ইউপি সদস্য।

​ জানা যায়, নির্বাচিত সদস্যদের পর্যাপ্ত সমর্থন না থাকা সত্ত্বেও অসাধু উপায়ে ইউনিয়ন পরিষদের নিয়মিত চেয়ারম্যান লাইকুজ্জামান-এর কাছ থেকে মৌখিকভাবে প্যানেল চেয়ারম্যানের মনোনয়ন বাগিয়ে নেন শামসুল আলম মিল্টন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি পরিষদ পরিচালনায় চরম অবহেলা ও ধীরগতি সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠে। 

ইউপি সদস্যদের দাবি, তাদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনা বা পরামর্শ না করে একচ্ছত্রভাবে একক সিদ্ধান্তে পরিষদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন তিনি। বিধি মোতাবেক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হলে এই ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব বলে মনে করেন তারা।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইউপি সদস্য কাজী সালাউদ্দিন বলেন,মিল্টন বিধি বহিনভূতভাবে প্যানেল চেয়ারম্যান হয়েছে। আর এই অলিখিত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের সিংহভাগ বরাদ্দ একাই নিজের নিয়ন্ত্রণে নিচ্ছেন। এবং কারো সাথে আলাপ আলোচনা না করে খেয়াল খুশিমতো  বণ্টন করছেন। আমরা চাই সরকারি নিয়ম মেনে দ্রুততম সময়ের মধ্যে নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিশ্চিত করা হোক।”

অপরদিকে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন। তিনি জানান, “আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। 

​তবে চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হলেন এই বিষয়ে  ইউনিয়ন পরিষদের মূল চেয়ারম্যান লাইকুজ্জামান-মিন্টুর সাথে কথা বলা  সম্ভব হয়নি।

​এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগটি হস্তগত হয়েছে। বিষয়টি  তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পক্ষে বিপক্ষে উভয়কে তদন্ত প্রতিবেদন হওয়ার আগ পর্যন্ত শান্ত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status