|
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। অভিযানে খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনের ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে তাঁকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ![]() ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও অমৃত দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্টদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অবৈধ সার মজুতদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
