ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিনের দরজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 February, 2025, 11:12 AM

৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিনের দরজা

৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিনের দরজা

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে ৯ মাস কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না। বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচলও। সরকারি বিধিনিষেধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটক যাতায়াত বন্ধ থাকার সময়ে দ্বীপটি সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর। এই কর্মসূচিতে দ্বীপটিকে কয়েক ভাগে বিভক্ত করে প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান চালানো হবে। এর বাইরে পর্যটক নিষেধাজ্ঞার সময়ে বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ খাওয়ার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও। একই সময়ে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় লোকজনকে সচেতন করবে প্রশাসন। একই সঙ্গে দুই ফেব্রুয়ারি মিটিং ডাকা হয়েছে।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, সেন্টমার্টিনে ২৩০টি হোটেল-রিসোর্ট-কটেজ রেস্তোরাঁ তৈরি হয়েছে। পর্যটন বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত দ্বীপের মানুষের বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status