|
স্পট ফিক্সিংয়ের অভিযোগ
বিজয়ের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
|
![]() বিজয়ের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি। তবে এনামুলকে দেশ ত্যাগ করতে না দিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ‘জনাব এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’ দুর্নীতি দমন বিভাগ নেমেছে তদন্তে। সে তদন্ত চলাকালে আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞার অনুরোধ করেছে বিসিবি। তবে তার ওপর আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই। তবে বিজয় অবশ্য একা নন। তার সতীর্থ একাধিক ক্রিকেটারের ওপর অভিযোগ আনা হয়েছে। রাজশাহী ছাড়া আরও তিন ফ্র্যাঞ্চাইজির সদস্যদের ওপর রাখা হয়েছে কড়া নজরদারি। চলতি মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে ছিলেন এনামুল। তবে দলের পারফর্ম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে তাসকিন আহমেদের অধীনে খেলছে রাজশাহী। এখন আছে প্লে অফে খেলার পথেও। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাসেল ভাইপার আতঙ্ক, কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক
চরভদ্রাসনে মোবাইল কোর্টে যুবককে দুই মাসের কারাদণ্ড
লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা
রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
