ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 12:20 PM

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর থেকে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে রওনা হয়ে তিনি যশোর পৌঁছান। 

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিশাল জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, এদিন সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর পৌঁছানোর পর তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের উদ্দেশ্যে রওনা হন।খাল উদ্বোধন শেষে একই স্থানে আয়োজিত এক পথসভা ও সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।শার্শার কর্মসূচি শেষে যশোর সার্কিট হাউসে ফিরে স্বল্প বিরতি নেবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সবশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

দিনের ব্যস্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতেই রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status