|
সরিষাবাড়ীতে মাদকাসক্ত যুবকের হামলা: কবিরাজের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সরিষাবাড়ীতে মাদকাসক্ত যুবকের হামলা: কবিরাজের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন রাজিবদিয়ার এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুল ইসলাম আকস্মিকভাবে ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, হামলার পর অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম ভুক্তভোগীর রক্ত নিজের শরীরে মেখে সরিষাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
