|
বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা বিজিবি জানায়, শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সেখানে পৌঁছালে দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২৯ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২৮২ রাউন্ড তাজা গোলাবারুদ ও একটি দেশীয় দা জব্দ করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার সীমান্তঘেঁষা উখিয়ার পালংখালী ও আশপাশের এলাকায় মাঝেমধ্যে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও এসব তৎপরতা পুরোপুরি বন্ধ করা এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সর্বশেষ এ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুত্ব আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিজিবি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
