ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 11:32 AM

আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হয়ে প্রথম বার যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যশোর শার্শার উলাশীতে তার বাবা জিয়াউর রহমানের খনন করা মৃতপ্রায় ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।গতকাল রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।তার আসাকে ঘিরে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নতুন রূপে সেজেছে যশোর ও উলাশী। দলটির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জিয়া খাল উলাশী ও রঘুনাথপুর গ্রামের মুখ থেকে শুরু হয়ে যদুনাথপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত। উলাশী যদুনাথপুর সারথী প্রকল্পের অংশ হিসেবে ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান নিজেই এই খাল খনন কাজ শুরু করেছিলেনসরেজমিনে দেখা গেছে, যশোর থেকে উলাশী জিয়া খাল যাওয়ার পথ এবং যশোর শহরের যেসব পথে তারেক রহমান যাবেন সেসব পথ সংস্কার করা হয়েছে।খালপাড় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রাস্তা সংস্কার এবং অনুষ্ঠান আয়োজনের জন্য মাটি ভরাট করে সভামঞ্চ ও প্ল্যাটফর্ম তৈরির কাজ পুরোপুরি শেষ হয়েছে।এছাড়া জীর্ণদশা কাটিয়ে নুতন রংয়ে সেজেছে উলাশী ডাকবাংলো।

প্রতীক্ষার প্রহর গুনছেন স্থানীয়রা।প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন জানিয়েছেন, আজ যশোরের শার্শার উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়ে খাল খননের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে যশোর যাবেন।

পরে ১১টা ৩০ মিনিটে উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে খাল খননের শুভ উদ্বোধন করবেন।পরে অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন।সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থানে গিয়ে হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।পরে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ১টা ৫০ মিনিটে যশোর সার্কিট হাউসে বিরতি নিবেন।দিনের শেষ কর্মসূচি হিসেবে বেলা সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status