ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 11:21 AM

কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

কক্সবাজার জেলার অন্যতম বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দপ্তরে জেলা প্রশাসকের মাধ্যমে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদল। রবিবার ( ২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানকৃত ৫ একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩৩ বছর ধরে প্রতিষ্ঠানটি এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক (সাধারণ, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি), ডিগ্রি (পাস), ১৪টি বিষয়ে অনার্স, ২টি বিষয়ে প্রফেশনাল অনার্স, ৯টি বিষয়ে ফাইনাল মাস্টার্স, ৬টি বিষয়ে প্রিলিমিনারি ও প্রাইভেট মাস্টার্স এবং ১টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। কলেজটিতে বর্তমানে ১২ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৬৫ জন শিক্ষকসহ মোট ১৬৮ জন কর্মরত রয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় , কক্সবাজার জেলা সদরে 'এ' ক্যাটাগরির পৌরসভা হওয়া সত্ত্বেও কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কলেজটিকে জাতীয়করণ করা এখন সময়ের দাবি। এছাড়া কলেজটিতে ঈঊউচ প্রকল্পের অধীনে আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারসহ সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। উক্ত কলেজটি জাতীয়করণ করা হলে জেলার বিশাল জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং বর্তমান সরকারের শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়নে এটি মাইলফলক হিসেবে কাজ করবে।

কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুল মোস্তফা শিবলী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন নয়নের স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায় জমা দেওয়া হয়। এসময় কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের  যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মারগুভ মোরশেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আব্দুল্লাহ চৌধুরী রাহাতসহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status