ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 4:29 PM

লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা

লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রবাসী নারী দিপালী আক্তার (৩৪) লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতের পরিবারের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

দিপালী আক্তারের বাড়ি উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন। জীবিকার তাগিদে তিনি সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন এবং তার উপার্জনের ওপরই নির্ভর করত পুরো পরিবার।

দিপালী আক্তার ছিলেন দুই ভাই, তিন বোন এবং বৃদ্ধ পিতাসহ একটি অসচ্ছল পরিবারের সদস্য। প্রায় পাঁচ বছর আগে বজ্রপাতে তার মা রোজিনা খাতুন মারা যাওয়ার পর পরিবারটির দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। দারিদ্র্যের কারণে তিনি বিয়েও করেননি বলে জানা গেছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসেন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন এবং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status