|
রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারী ও অনুষ্ঠানের চেয়ার রোটাঃ মো. ওয়ালীউল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিপি রোটাঃ ফারহা দীবা খান সাথী, পাস্ট সেক্রেটারী রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ সিএম নাজমুল ইসলাম, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যাসিসট্যান্ট সার্জন ডা. খান নাহিদ মুরাদ অনিক, ব্রাক এরিয়া (বিএসপি) ম্যানেজার মো. হাফিজুর রহমান, রোটার্যাক্টর আতিক মুজাহিদ, রোটার্যাক্টর আমিনুর রহমান, রোটার্যাক্টর শুকান্ত দাস প্রমুখ। রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১৩৪ জন চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৪৫ জন ছানী রোগী বাছাই করা হয়। ৪৫ জন বাছাইকৃত ছানি রোগীর বিনামূলে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে। ছানি অপারেশন শেষে একটি কালো চশমা ও এক মাসের ওষুধ প্রদান করা হবে এবং চেকআপ করে আবার সাতক্ষীরায় পৌছে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার, ব্রাক ও সাইটসেভার্স এর সদস্যরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
