ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2026, 9:34 PM

জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা ফকির উত্তর চরবওলা গ্রামের বাসিন্দা এবং মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে বাড়ির গরুর জন্য খাদ্য সংগ্রহ করতে পাশের একটি মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় আবহাওয়া খারাপ হয়ে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় উত্তর চরবওলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকাবাসী প্রাকৃতিক দুর্যোগের সময় মাঠে-ঘাটে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status