ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
অ্যাডভেঞ্চার বাইকারস গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 February, 2025, 3:11 PM

অ্যাডভেঞ্চার বাইকারস গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অ্যাডভেঞ্চার বাইকারস গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গিয়ার বদলাও অ্যাডভেঞ্চার গড়ো শিরোনামে অ্যাডভেঞ্চার বাইকার গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার জঙ্গল বাড়ি রিসোর্টে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। 

সিএফ মোটো বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ৫০০-এর বেশি বাইকার অংশগ্রহণ করেন। দিনব্যাপী নানা বাইকার ইভেন্ট, চ্যালেঞ্জিং রাইড এবং অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমের মাধ্যমে এটি একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।

সকাল থেকেই বাইকাররা ভিড় জমাতে শুরু করেন। রেজিস্ট্রেশন শেষে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহারে বরণ করেন আয়োজকরা। এরপর বাইক রাইডিং চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা, যেখানে বাইকাররা তাদের দক্ষতা প্রদর্শন করা হয়।

দিনের শেষভাগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে সংগীত, বিনোদনমূলক পারফরম্যান্স ও আলোচনার মাধ্যমে বাইকারদের জন্য এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। বিভিন্ন বাইকার কমিউনিটির সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানে বাংলাদেশের বাইকার কমিউনিটিকে আরও সুসংহত ও অনুপ্রাণিত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। নিয়মিত এধরনের আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ইভেন্টের  প্রিন্ট নিউজ পার্টনার ছিল দৈনিক নতুন সময়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status