ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ঘন কুয়াশায় ৯ ঘন্টা পর আরিচা-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 February, 2025, 5:36 PM

ঘন কুয়াশায় ৯ ঘন্টা পর আরিচা-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ৯ ঘন্টা পর আরিচা-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব নৌরুটগুলোতে ফেরিতে যাতায়াতকারি যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে কনে কনে শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে।কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে, ঘণকুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত  ১টা ৩০মিনিট থেকে আরিচা-কাজিরহাট এবং রাতা ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।এসময় রো-রো ফেরি খানজাহান আলী যমুনা নদীর মাঝে এবং  ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাগাইর পদ্মা নদীর মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।

এছাড়া ৩টি ফেরি শাহ আলী, চিত্রা ও ধানসিড়ি আরিচা ঘাটে এবং টি ফেরি কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।

এদিকে পাটুরিয়া ঘাটে ৫টি ফেরি কেরামত আলী, কপোতি, শাহ পড়ান, গৌরী ও ভাষা শহীদ ডা: গোলাম মাওলা এবং বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, কুমিল্লা, এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত এবং হাসনাহেনা ৫টি ফেরি দৌলতদিয়া ঘাটে পন্টুনের সাথে বেধে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। গভীর রাতে কুয়াশার ঘণত্ব বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এসময় ফেরি চলাচল ঝুকিপূ্র্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকে বলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন। ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের এজিএম আব্দুস সালাম বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে শুক্রবার রাত ১২টায়ে ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেল ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অনুরূপ আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত দেড়টা থেকে ঘণকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘণকুয়াশা কেটে যাওয়ায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল সাভাবিক রয়েছে এ নৈা-রুটে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status