ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
অপূর্বর নায়িকা এবার নীহা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 February, 2025, 10:39 AM

অপূর্বর নায়িকা এবার নীহা

অপূর্বর নায়িকা এবার নীহা

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘদিন ধরেই বৈচিত্রময় চরিত্রে তিনি কাজ করে যাচ্ছেন। ছোট ও বড় পর্দা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল স্ক্রিনেও সাফল্য পেয়েছেন এই তারকা।

নায়িকা মৌসুমী থেকে শুরু করে হালের তারকা অভিনেত্রীদের সঙ্গে দেখা গেছে তার অনস্ক্রিন কেমিস্ট্রি। এবার তিনি জুটি বাঁধলেন আরও এক নতুন অভিনেত্রীর সঙ্গে। অপূর্বকে দেখা যাবে এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নাহার নীহার বিপরীতে। নাটকের নাম ‌‘মন দুয়ারী’।
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। তার ভাষ্য, অপূর্ব ও নীহার ভক্ত-দর্শকের জন্য এই নাটকটি ভালোবাসা দিবসের উপহার।


সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এর গল্প সম্পর্কে সৌখিন বলেন, ‘পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদীকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি এবং দুষ্টু মেয়ে নীহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। নীহা তার মুগ্ধতা দিয়ে অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েটির নাম রাখে ‘মন-দুয়ারী’।

নাটকটি প্রসঙ্গ অপূর্ব বলেন, ‘বেশ বড় আয়োজনে ১৩ দিন আমরা এই নাটকের শুটিং করেছি। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছে। চরিত্রের জন্য আমি আমার মাথার চুল অনেক ছোট করে ফেলেছিলাম। মনে হচ্ছিলো যে এই নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার যা যা করা প্রয়োজন সব করতে হবে। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে। আর নীহার সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতাও চমৎকার। নীহা খুব ভালো একজন শিল্পী হয়ে উঠুক, প্রত্যাশা করি।’

নাটকটিতে কাজ করে নীহার অভিজ্ঞতাও বেশ দারুণ। তিনি বলেন, ‘আমরা যারা এই প্রজন্মের তাদের প্রত্যেকেরই স্বপ্ন অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, এতে আমি কতোটা খুশি বুঝাতে পারব না। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া দুজনই আমাকে অভিনয়ের ব্যাপারে ভীষণ সহযোগিতা করেছেন। খুব উপভোগ্য একটি নাটক হবে ‘মন দুয়ারী’।’

এই নাটকের শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জ এবং রাজশাহীতে। নাটকে অপূর্ব-নীহা ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status