|
গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য সংগ্রহ করল ব্রিটিশ গোয়েন্দারা
নতুন সময় ডেস্ক
|
![]() গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য সংগ্রহ করল ব্রিটিশ গোয়েন্দারা ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএ-র একটি গোয়েন্দা দল সম্প্রতি গোপনে বাংলাদেশ সফর করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মাসে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ব্রিটিশ গোয়েন্দারা। বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য সংগ্রহ করেছেন। এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ই-মেইলের তথ্য পর্যালোচনা এবং প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পরিকল্পনা করছে ব্রিটেন। অভিযোগ রয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ ও তার পরিবার ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পে ৯০ শতাংশ অর্থায়ন করেছে রাশিয়া। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এনসিএ চায় বাংলাদেশের সরকারকে সহায়তা করতে, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। যুক্তরাজ্যের Bribery Act 2010 অনুযায়ী, যদি কেউ বিদেশে ঘুষ গ্রহণ করে, তবে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা হতে পারে এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এই অভিযোগ ওঠার পর গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। তবে তিনি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। লেবার পার্টিও জানিয়েছে, এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
