|
খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি
নতুন সময় ডেস্ক
|
![]() খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি রোববার (২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন। তিনি আরও লেখেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অটল নিষ্ঠা ও অবদান অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। ![]() খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি চিঠিতে বিএনপির চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন খালেদা জিয়া। গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়েন। যুক্তরাজ্যে পৌঁছার পর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
