ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কবে পবিত্র রমজান শুরু হচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 5:36 PM

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কবে পবিত্র রমজান শুরু হচ্ছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কবে পবিত্র রমজান শুরু হচ্ছে

মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র রমজান মাস ঘনিয়ে এসেছে। এ বছর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ ফেব্রুয়ারি অথবা আগামী ১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান ধারণা করছি, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম হবে এবং সে অনুযায়ী ১ মার্চ শনিবার রমজান মাসের প্রথম দিন হবে।’

হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। যদি চাঁদ এক দিন আগে দেখা যায়, তবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকেও রমজান মাস শুরু হতে পারে।

আবুধাবির অ্যাস্ট্রোনমি সেন্টার গত ২৯ জানুয়ারি রমজান মাসের আগের মাস শাবান শুরু হওয়ার তারিখ ঘোষণা করেছিল। সে সময় তারা বলেছিল, ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শাবান মাস শুরু হচ্ছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, মিসর, ইরাক, ওমান, ইয়েমেন, সুদান, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে একই হিসাবে রমজান মাস শুরু হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status