ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 5:51 PM

আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু!

আদালতে ডাক পড়ায় ফের অসুস্থ নেতানিয়াহু!

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে দুর্নীতি মামলায় আদালতে ডাক পড়লেই তিনি অসুস্থতার কথা জানালে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়।

 ইসরায়েল জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করে ফেরার পর তেল আবিবের আদালতে ডাক পড়েছে নেতানিয়াহুর। দুর্নীতির অভিযোগে ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে।

তবে শুনানিতে উপস্থিত হয়ে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি চিকিৎসা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাকে উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে।

নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হননি। আগের সপ্তাহেও তিনটি শুনানির মধ্যে দুটি বাতিল করা হয়েছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্র সফরকে 'ঐতিহাসিক' হিসেবে বর্ণনা করলেও তিনি আদালতে বলেন, সফরটি 'চিকিৎসাগতভাবে চ্যালেঞ্জিং' ছিল।

২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল নেতানিয়াহুর। তিনি আদালতে বলেন, বর্তমানে তাকে প্রতিদিন ১,৫০০ মিলিগ্রামের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। ফলে চ্যালেঞ্জ বাড়ছে। সাক্ষ্য দেওয়ার দিন তার নিয়মিত বিরতির প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status