ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লিবিয়া উপকূলে পাকিস্তানিসহ ৬৫ যাত্রী নিয়ে নৌকাডুবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2025, 6:58 PM

লিবিয়া উপকূলে পাকিস্তানিসহ ৬৫ যাত্রী নিয়ে নৌকাডুবি

লিবিয়া উপকূলে পাকিস্তানিসহ ৬৫ যাত্রী নিয়ে নৌকাডুবি

লিবিয়া উপকূলে পাকিস্তানি নাগরিকসহ প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে জাওইয়া শহরের উত্তর-পশ্চিমে মার্সা ডেলা বন্দরের কাছে। ত্রিপোলির পাকিস্তান দূতাবাস নিহতদের শনাক্ত করতে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তার জন্য জাওইয়া হাসপাতালে একটি দল পাঠিয়েছে।

লিবিয়া উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে মৃত্যুর খবর নতুন কিছু নয়। ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে বিভিন্ন দেশের নাগরিকের মূল্যবান প্রাণহানি ঘটছে। সাম্প্রতিক মাসগুলোতেও একাধিক ঘটনায় নৌকা ডুবে মারা গেছে বহু মানুষ।

নৌকাডুবির ঘটনা এবং বড় আকারের অবৈধ অভিবাসনের ঘটনায় তদন্তের ধীরগতির অভিযোগে এখন পর্যন্ত পাকিস্তানের প্রায় ৩৫ জন কর্মকর্তাকে শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

সরকারি পদক্ষেপের পাশাপাশি লাহোরের বিশ্ববিদ্যালয় জামিয়া নাঈমিয়া পাকিস্তান থেকে বিদেশে যাওয়ার জন্য অবৈধ উপায় ব্যবহারের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়াও জারি করেছে। ড. মুফতি রাগিব হুসাইন নাঈমি ও মুফতি ইমরান হানফির জারি করা ধর্মীয় ফরমানে বলা হয়েছে, বিদেশ যাওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করা শুধু বেআইনিই নয়, শরিয়াহ লঙ্ঘনও বটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status